অমরেশ দত্ত, পুরুলিয়া: মা আসছেন পুজো আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন।তাই এবার মায়ের আগমনে শিশু ও মায়েদের মুখে হাসি ফোটাতে কলকাতা অঙ্গীকারের উদ্যোগে এবং রোটারি ক্লাব অফ জোকা’র সহায়তায় পুঞ্চা ব্লকের লাখরা অঞ্চলের পাকবিড়রার দিশারী বিদ্যালয় প্রাঙ্গনে শারদীয়ার উপহার হিসেবে নতুন বস্ত্র তুলে দেওয়া হল।
উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী কৃষ্ণচন্দ্র মাহাতো,প্রাক্তন আধিকারিক সুভাষ মাহাত,রোটারি ক্লাব অফ জোকা’র সেক্রেটারি অজয় বোস,কলকাতা অঙ্গীকার সংস্থার চেয়ারম্যান অরবিন্দ চক্রবর্তী,গৌতম দত্ত, নীলকমল দত্ত সহ বিশিষ্টজনেরা।
পাশাপাশি নপাড়া অঞ্চলের গগ্দা গ্রামে মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্যে দিয়ে কলকাতা অঙ্গীকারের উদ্যোগে ও শ্রী শ্রী দশমহাবিদ্যা মাতার মন্দির কমিটির সহায়তায়
বিমল স্মৃতি শবর পাঠশালা প্রাঙ্গণে শারদীয়ার উপহার হিসেবে এলাকার দুস্থ মানুষজনের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হল।
“তোমার পুজো আমার থেকে আমাদের হোক” মূলত এই লক্ষ্যে কলকাতা অঙ্গীকার।এদিন বিশেষ উপহার পেয়ে প্রত্যেকেই খুবই খুশি।পাশাপাশি এদিন মধ্যাহ্ন ভোজনেরও আয়োজন করা হয়।এদিন প্রত্যেকের উপস্থিতিতে কর্মসূচিটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
















